রাবিতে ম্যাটেরিয়ালস সায়েন্স বিভাগের যুগপূর্তি পালিত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগপূর্তি পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চতুর্থ বিজ্ঞান ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান। বিভাগের সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: