বাইক দুর্ঘটনায় বাকৃবিতে এক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:

মটর বাইক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ২:৪৫টায়  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোরশেদুল ইসলাম ইফতি বাকৃবির  কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১, সেমিস্টার -২ এর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সোমবার আনুমানিক রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় সেখানে অরক্ষিতভাবে রাখা  নির্মান সামগ্রী এবং একটি গর্ত  থাকার কারণে বাইকটি স্লিপ করে এবং আরোহী দুজনই ছিটকে যায়। পরবর্তীতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  এ ঘটনায় বাইকে থাকা অপর শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তার আশঙ্কার কিছু নেই।

মঙ্গলবার সকাল ১০.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বর সংলগ্ন মাঠে নিহত মোরশেদুল ইসলাম ইফতির জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.লুৎফুল হাসান নিহত ইফতির আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাকৃবির রাস্তার সংস্করণ কাজের সময় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

নিহত ইফতির গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় । তার বাবা বিএফআরআই এর একজন সাবেক কর্মকর্তা।

উল্লেখ্য, এর দুইদিন আগে বাকৃবির প্রশসনিক ভবন সংলগ্ন রাস্তায় থাকা বালুতে স্লিপ করে মোটরবাইকসহ  পড়ে গিয়ে একজন শিক্ষক আহত হন এবং তার হাত ভাঙ্গে।

 

  •  
  •  
  •  
  •