বহিরাগতদের আক্রমনে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গত ২২ ফেব্রুয়ারি, ২০২৩ বহিরাগতদের নৃশংস হামলায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে ভেটেরিনারি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুজ্জামান ও ফসিলের মোড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল এবং পরে আমতলায় মানববন্ধন করেন।

এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবি এর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের সকল লেভেলের শিক্ষার্থীরা।

বহিরাগতদের আক্রমনে শিক্ষার্থী আ্হত হওয়ার এই ঘটনায় ভেটেরিনারি অনুষদের সকল লেভেলের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ঘটনার সুষ্ঠ তদন্ত করে ২ দিনের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কার্যক্রম চলমান থাকবে।
আহত শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসা খরচ ও মালের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে দাবী জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তাগিদ দেন তারা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বহিরাগতমুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ সৃষ্টি করারও দাবী জানান তারা।

  •  
  •  
  •  
  •