জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শুরু আজ
নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ থেকে।
বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ থেকে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ৯ মে এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন থেকে শুরু হবে।
মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে হবে। পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ থাকতে হবে।
এ দুই বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে ৫ এপ্রিল থেকে ৮ মের মধ্য।

