রাবির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ, চূড়ান্ত আবেদন শুরু
নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে।
নির্বাচিত ভর্তিচ্ছুরা রোববার (০৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত।
শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

