বাকৃবির ১০ জন শিক্ষকের BAS USDA গবেষণা প্রকল্প লাভ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ইউএসডিএ (BAS USDA) এর অর্থায়নে গবেষণা প্রকল্প লাভ করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০ জন শিক্ষক।

রবিবার (১৬ এপ্রিল, ২০২৩) বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এর কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে BAS USDA ৫ম ধাপের এনডাউমেন্ট প্রোগ্রামের আওতায় ৩০ টি নির্বাচত প্রকল্পের ১ম কিস্তির চেক প্রদান করা হয়। বাংলাদেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত এসব প্রকল্প পরিচালকগণকে চেক প্রদান করা হয়।

৫ম ধাপের নির্বাচিত এসব প্রকল্পর ১০ টি এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রকল্পের পরিচালকগণ হলেন- বাকৃবির ফিশারিজ ম্যানেজম্যান্ট বিভাগের প্রফেসর ড. সালেহা খান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম ও প্রফেসর ড. সুকুমার সাহা, প্যারাসাইটোলজি বিভাগের ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রফেসর ড. মো: সহিদুজ্জামান, পশুপুষ্টি বিভাগের প্রফেসর ড. মো: আল-মামুন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুবা জাহান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ড. মো: রশিদুল ইসলাম, এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. সোনিয়া সেহেলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BAS এর প্রেসিডেন্ট এমিরেটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। তিনি কৃষির বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের অবদানের কথা বলেন এবং BAS USDA অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প কৃষির টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের এগ্রিকালচারাল এটাসি মেগান ফ্রান্সিস। তিনি BAS USDA এর অর্থায়নপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানান। দুই দেশের যৌথ সহায়তায় পরিচালিত এসব গবেষণা প্রকল্পের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে BAS এর সেক্রেটারি প্রফেসর ড. হাসিনা খান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BAS এর ভাইস প্রেসিডেন্ট এবং টেকনিক্যাল এডভাইজরি কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. জহুরুল করিম। তিনি বলেন শতভাগ স্বচ্ছ প্রক্রিয়া এবং কঠিন মানদন্ডের বিচারে প্রায় ৩০০ শতাধিক প্রকল্পের মধ্য থেকে মাত্র ৩০ টি প্রকল্প কয়েকধাপে মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BAS টেকনিক্যাল এডভাইজরি কমিটির সদস্যবৃন্দ, BAS ফেলোগণ এবং প্রকল্প পরিচালকগণ এবং BAS এর কর্মকর্তা ও কর্মচারীগণ।

  •  
  •  
  •  
  •