বাকৃবিতে ঐতিহ্যবাহী ‘ঘুড়ি উৎসব’ পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধু ভালবাসা, হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলে, এসো সবে মিলেমিশে চলি সৎ পথে-এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ঘুড়ি উৎসব’ পালিত হয়েছে।

বৃহ:পতিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের মাধ্যমে নতুন বাংলা বর্ষকে একটু ভিন্নভাবে বরণ করে নিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘুড়ি উৎসবের আরো ছবি দেখতে ক্লিক করুন

‘অঙ্কুর সাংস্কৃতিক সংগঠন’ এর ব্যানারে বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সংলগ্ন মাঠে বিকেল ৫টায় এই বর্ণিল ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। পহেলা বৈশাখকে আরও রঙিন করে তুলতে এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা।

Kite (3) - Copy

বাংলাবর্ষকে ভিন্নভাবে বরণ করতে ঐতিহ্যবাহী ‘ঘুড়ি উৎসব’

ঘুড়ি উৎসব বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটি উৎসব। মুঘল আমল থেকেই বাংলাদেশে এই উৎসব পালিত হয়ে আসছে।

ছবি: মো. আব্দুর রহমান

  •  
  •  
  •  
  •  

Tags: