জাককাইনবি আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউডিএস
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতায় (বৃহত্তম ময়মনসিংহ অঞ্চল) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস)। উক্ত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাউডিএস মরনসাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর সাথে বিতর্কে বিজয়ী হয়।
প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্য ফাইনাল এবং ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় বাউডিএস এর বিতার্কিক তাহমিদ ঈশাদ রূপাই। ট্যাব রাউন্ড সিস্টেমে আয়জিত এই বিতর্ক প্রতিযোগিতায় বাউডিএস এর দুটি দল (বাউডিএস মরণসাগর এবং বাউডিএস বিজয় ৭১) সেমিফাইনাল ব্রেক করার সাফল্য অর্জন করে। বাউডিএস মরণসাগর এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন তাহমিদ ঈশাদ রুপাই, আশিকুজ্জামান শুভ্র এবং রাইয়্যান আব্দুর রহীম এবং বাউডিএস বিজয় ৭১ এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন সানজিদা হায়দার, সৈকত দেবনাথ এবং রাকিব হাসান মুবিন। এছাড়া বাউডিএস জার্মপ্লাজাম এর পক্ষ থেকে বিতর্ক করেন আশিকুর রহমান কৌশিক, নুবাহ নাশিতা ফারিহাত, নুসরাত জাহান নিশি৷
এছাড়াও বাউডিএস এর আশিকুজ্জামান শুভ্র, রাইয়্যান আব্দুর রহীম, রাকিব হাসান মুবিন এবং নুবাহ নাশিতা ফারিহাত স্পিকার ব্রেক পান। ইন্ডিপেন্ডেন্ট এডজুডিকেটর হিসেবে ব্রেক পাবার কৃতিত্ব অর্জন করেন বাউডিএস এর মাহিমা চৌধুরি সাঞ্জা এবং দীপান্বিতা রায়।
বিতর্ক প্রতিযোগিতায় ইকুইটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মায়িশা ফাহমিদা এবং সৈয়দ তাশফী উল ইসলাম।
এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক প্যানেলে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাউডিএস এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দোলন এবং সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক শাহ্।
“Solution to plastic pollution” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটির ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রাজিব সরকার, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিতর্ক প্রতিযোগিতাটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আহমেদ, উপসচিব, পরিবেশ অধিদপ্তর।

