এফএও এর টেকনিক্যাল এডভাইজরের সাথে বাকৃবি উপাচার্যের বৈঠক
বাকৃবি প্রতিনিধিঃ
আজ ১৮ই জুন রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আওয়াল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এফএও এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজর জ্যাভিয়ার বোয়ান।
এসময় , পারস্পরিক সম্পর্ক জোরদারে যৌথ গবেষণাকে গুরুত্ব প্রদান করেন জ্যাভিয়ার।একসঙ্গে গবেষণাই পারে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে। এ বিষয়ে যেকোনো ধরণের সহযোগিতা করতেও তাঁরা প্রস্তুত আছেন বলে জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন , বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
যৌথ গবেষণার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং এ বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জ্যাভিয়ার।

