বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ কমিটি গঠিত; সভাপতি জয়, সাধারণ সম্পাদক শিপন

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মো: আশিকুর রহমান জয়কে সভাপতি ও শিপন কুমার মহন্তকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই রবিবার বাকৃবি কেন্দ্রীয় কমিটির সাক্ষরে এ কমিটি গঠিত হয়।

পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মোস্তাফিজুর রহমান এর সাথে সাক্ষাৎ করেন এবং কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

  •  
  •  
  •  
  •