বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সোমবার (১৪ আগষ্ট) ভেটেরিনারি ছাত্র সমিতি কর্তৃক অনুষদে এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।
এসময় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল, অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

