ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ফিল্ড সংলগ্ন নির্মানাধীন ছাত্রী হলের পাশে রেললাইনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরবর্তীতে সদর পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

এসময় পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মুঠোফোনে তার বাবার সাথে যোগাযোগ করা হয়েছে। জানা যায় নিহতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানা যাবে বলে জানানো হয়।

  •  
  •  
  •  
  •