বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ২০ তম ইন্টার্নশিপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৭ তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই ইন্টার্নশিপের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মো: আবুল মনসুর ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মো: জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল আলম। শিক্ষার্থীদের ইন্টার্নশীপ এর বিভিন্ন দিক নির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. পূর্বা ইসলাম। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুভূতি ব্যাক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ইন্টার্নবৃন্দের ডে-ওয়ান স্কিলের উপর গুরুত্ব আরোপ করেন। ইন্টার্নশিপে হাতে কলমে শেখার ব্যপারে সকল শিক্ষার্থীকে যত্নশীল হতে আহবান করেন এবং ইন্টার্নশিপ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মো: আবুল মনসুর ইন্টার্নশিপে অংশ নেয়া সকলের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আজিমুন নাহার।

এ বছর ইন্টার্নশীপে অংশগ্রহণ করবেন ১৭৮ জন শিক্ষার্থী। সারাদেশের ২৪ টি উপজেলা ও ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে ইন্টার্নশীপ কার্যক্রমটি পরিচালিত হবে।

  •  
  •  
  •  
  •