বাকৃবি “আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এ চ্যাম্পিয়ন ভেটেরিনারি অনুষদ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের “আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩” এ চ্যাম্পিয়ন হয়েছে ভেটেরিনারি অনুষদ। আজ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিপক্ষ কৃষি অনুষদ কে টাই ব্রেকারে ৩-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে ভেটেরিনারি অনুষদ।

খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয় অর্ধে গোল করে এগিয়ে যায় কৃষি অনুষদ। কিছুক্ষণ বাদেই গোল প্রদান করে সমতায় আসে ভেটেরিনারি অনুষদ।

নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ এমদাদুল হক চৌধুরী, ছাত্র বিষয়ক উপদেষ্টা মোঃ হারুন, কৃষি অনুষদের ডিন, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড আবদুল আউয়াল, খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড মোঃ আবু হাদী নূর আলী খান।

খেলে শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার ও ট্রফি তুলে দেয়া হয়।

  •  
  •  
  •  
  •