বাকৃবিতে কৃষি শিক্ষা ও গবেষণায় চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কৃষি শিক্ষা ও গবেষণায় চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করেন বাকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ পৃথক তিনটি উপস্থাপনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে আমরা বাকৃবিতে গ্লোবাল স্মার্ট গ্রাজুয়েট তৈরির কাজ শুরু করেছি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল মনসুর।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ নাহিদ সাত্তার।

  •  
  •  
  •  
  •