বাকৃবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মোটিভেশনাল উইকেন্ড এন্ড রিসার্চ ফিল্ড ভিসিট

নিজস্ব প্রতিবেদক: ইয়াস বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হল মোটিভেটশনাল উইকেন্ড এন্ড নিয়ারেস্ট রিসার্চ ফিল্ড ভিসিট। গত ১৪ ডিসেম্বর এবং ১৫ ডিসেম্বর দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ইয়াস বাংলাদেশ বাউ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে বাকৃবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রোগ্রামের প্রথমদিন শিক্ষার্থীদের জন্য ছিল বাকৃবির বিভিন্ন গবেষণা মাঠ, গবেষণাগার পরিদর্শনের ব্যবস্থা। এছাড়াও মানসিক স্বাস্থ্য উন্নতি, দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ড.মো.হারুন উর রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের ডিজি ড.মির্জা মোফাজ্জল ইসলাম, বাকৃবির প্রক্টর ড.মো.আজহারুল ইসলাম।

এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডীন ড.মো গোলাম রাব্বানী। স্পিকার হিসেবে ছিলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মাহবুবুর রহমান এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.কামরুল হাসান।

গত ১৫ ডিসেম্বর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়৷

IAAS(ইয়াস) একটি ইন্টারন্যাশনাল ছাত্র সংস্থা যেটি এগ্রিকালচার এবং এগ্রিকালচার সম্বন্ধীয় বিষয়ে ছাত্র-ছাত্রীদের একতাবদ্ধ করে কৃষিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। বিশ্বের ৫৭ টি দেশের এর কার্যক্রম। বাংলাদেশ তন্মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ে লোকাল কমিটি রয়েছে।

  •  
  •  
  •  
  •