বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন প্রণয়নের প্রতিবাদে বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিধি বহির্ভূত “বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন ২০২৩” প্রণয়নে ১৮/১২/২৩ তারিখের সভাটি স্থগিত এবং বিষয়টি প্রত্যাহারে তীব্র প্রতিবাদ পূর্বক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

আজ দুপুর ১২.৩০ টায় অনুষদের সামনে থেকে মিছিল বের করে তারা প্রতিবাদ স্লোগান দিতে থাকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে তারা মানববন্ধন করে।

এসময় বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল বাকী বলেন, সচিব কর্তৃক এরকম প্রহসনমূলক আচরণ কখনোই কাম্য নয়। তিনি এর আগেও এরকম একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি করে দেশে সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।”

পরবর্তীতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সাংবাদিক সম্মেলন করবে বলে জানা যায়।

  •  
  •  
  •  
  •