বাকৃবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক অনুষ্ঠান) ১৫ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) পৃথকভাবে অনুষদীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. ছাজেদা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম ও ক্লাস শুরু হবে।

