স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি
নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে আবেদন চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এতে আরো বলা হয়, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।

