বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবহার ও মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবহার ও মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২.৩০ টায় মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান এবং শিক্ষকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল দক্ষতার সহিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথা বলেন। প্রশিক্ষণ কার্যক্রমে সকল প্রশিক্ষনার্থীদের অভ্যর্থনা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এমদাদুল হক চৌধুরী ভেটেরিনারিয়ানদের নিজেদের দক্ষতাকে আরো বাড়ানোর উপর গুরুত্ব দেন। এই প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনার পাশাপাশি মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণের ফলাফল প্রতিফলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. মোমেনা খাতুন।

সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা। লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর অর্থায়নে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত ভেটেরিয়ানদের আরো দক্ষ করে তোলার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি। তিনি আরো জানান প্রায় ৬০০ ভেটেরিনারিয়ানদের এই প্রশিক্ষণ দেয়া হবে। স্মার্ট এগ্রিকালচার গড়ার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যাবাদ জানান তিনি।

  •  
  •  
  •  
  •