শাবিপ্রবি অধ্যাপকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
শাবি প্রতিনিধি:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দীন আহমদ এর মমতাময়ী মা আলী আমজদ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রহিমুন্নেছা খানম শুক্রবার(০৫ এপ্রিল) বেলা ১১.১৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার(০৫ এপ্রিল) গণসংযোগ দপ্তর প্রেরিত শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

