বাকৃবিতে রিসার্চ এনিম্যাল ফার্মের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের ‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বেলা সাড়ে তিনটার সময় ভেটেরিনারি অনুষদের নির্ধারিত মাঠে ‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। হেকেপ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থায়নে বাকৃবির আমবাগান পুকুরের পাশে এই ‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ এর উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যর মাঝে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চেীধুরী, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন প্রফেসর ডা. জালাল উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহমুদুল আলম, প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

BAU Research Farm Pic3

‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ পরিদর্শন করছেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর

এসময় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর ‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ এর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, গবেষণা ক্ষেত্রে এই ‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ যথেষ্ঠ অবদান রাখবে এবং ভেটেরিনারি অনুষদ তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবো।

‘রিসার্চ এনিম্যাল ফার্ম’ এর আরো ছবি দেখতে ক্লিক করুন

ছবি: মো. আব্দুর রহমান

  •  
  •  
  •  
  •  

Tags: