সিকৃবিতে “অডিটিং এন্ড টেক্সেশান” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিকৃবি প্রতিবেদক:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “অডিটিং এন্ড টেক্সেশান” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম।

অধ্যাপক ড. মোহাহম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এবং আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, পেশাদারিত্বের জায়গা  থেকে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। হাতে কলমে শেখার অনন্য মাধ্যম হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব ।

দিনব্যাপী প্রশিক্ষণে “অডিটিং এন্ড টেক্সেশান” বিষয়ে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মোঃ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৮০ জনের অধিক কর্মকর্তা  অংশগ্রহন করেন।

  •  
  •  
  •  
  •