কুবিতে জাতীয় তথ্য ও প্রযুক্তি বিতর্ক উৎসব অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ ডিবেটিং ফেডারেশনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অঞ্চলের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

এই বিতর্ক অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের ৫টি জেলার( ব্রাক্ষনবাড়িয়া, কিশোরগঞ্জ, ফেনী, কুমিল্লা ,নরসিন্দী ) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশগ্রহন করে। এতে চ্যাম্পিয়ন হয় ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ময়নামতি’ এবং রানার্স আপ হয় ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শালবন’। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা ইসরাত জাহান লিপা।

দিন ব্যাপী আয়োজনে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। বিশেষ অতিথী ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস।

উল্লেখ্য, এ পর্বের আঞ্চলিক বিতর্কের আয়োজক ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’। এখানে যারা চ্যাম্পিয়নস এবং রানার্স আপ হবেন তারা জাতীয় পর্যায়ে ও গ্রান্ড ফাইনাল এবং ফাইনালে অংশগ্রহণ করবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: