বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবিতে জমকালো আয়োজন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে আলপনা আঁকা, আতসবাজি, ফানুস উড়ানো, আলোকসজ্জাসহ নানান প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামীকাল শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবির ভেটেরিনারি অনুষদের করিডোরে শুক্রবার বিকেল আলপনা আঁকা, আতসবাজি, ফানুস উড়ানো, আলোকসজ্জাসহ নানান প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিবস উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার রয়েছে।

