২০১৬ সালে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ ২০ বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন ডেস্ক:
অনুমিতভাবেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের দখলে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য। তবে সেরা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকায় সবচেয়ে ভালো পরিবর্তন এনেছে এশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়।
২০১৬ সালে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ‘Times Higher Education’ নামের একটি সাইট। ‘Times Higher Education’ এর সেরা তালিকায় এশিয়ার ১৮ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সেরা মর্যাদাপূর্ণ ২০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২ তম অবস্থানে রয়েছে জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও আর ১৮ তম অবস্থানে রয়েছে চীনের সিংগুয়া বিশ্ববিদ্যালয়।
তবে দেখার বিষয় হল সেরা ২০ মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের তালিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের। নিচে পাঠকদের জন্য ‘Times Higher Education’ অবলম্বনে ২০১৬ সালে বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হল-
র্যাঙ্কিং-প্রতিষ্ঠান-দেশ
১ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
২ ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি-যুক্তরাষ্ট্র
৩ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
৪ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়-যুক্তরাজ্য
৫ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-যুক্তরাজ্য
৬ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
৭ প্রিন্সটন বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
৮ ইয়েল বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
৯ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট্র
১০ ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি-যুক্তরাষ্ট
১১ শিকাগো বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট
১২ টোকিও বিশ্ববিদ্যালয়-জাপান
১৩ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট
১৪ মিশিগান বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট
১৫ ইম্পেরিয়াল কলেজ লন্ডন-যুক্তরাজ্য
১৬ পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয়-যুক্তরাষ্ট
১৭ কর্নেল ইউনিভার্সিটি-যুক্তরাষ্ট
১৮ সিংগুয়া বিশ্ববিদ্যালয়-চীন
১৯ সুইস ফেডারেল ইনিস্টিটিউট অফ টেকনোলজি-জুরিখ সুইজারল্যান্ড
২০ ইউনিভার্সিটি কলেজ লন্ডন-যুক্তরাজ্য

