বুয়েট শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
বুয়েট প্রতিনিধি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ১২১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি হিসেবে শুভ্র জোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক দায়িত্ব পালন করছেন।
আবু সাঈদ কনক সমকালকে বলেন, ‘যারা মাঠের রাজনীতিতে সক্রিয় ও সংগঠনের প্রতি নিবেদিত প্রাণ ও যোগ্যদেরই কমিটিতে স্থান দেয়া হয়েছে।’

