চবিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকসুর ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বহিস্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চাকসু রেজিস্ট্রার জাকের আহমদকে সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গেল ৪ এপ্রিল চবির সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কিন্তু সীমানা প্রাচীরের কাজ চলা অবস্থায় গত ৩ মে দুপুরে ওই নির্মাণকাজ বন্ধ করতে অন্যদের নিয়ে নির্মাণস্থলে যান জাকের আহমদ। এ সময় তিনি নির্মাণরত শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে জাকের আহমেদ তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ এবং ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে করে হাটহাজারী থানায় নিয়ে যায়।

পরে ডেপুটি রেজিস্ট্রার হয়েও বিশ্ববিদ্যালয় সম্পদ দখল করা, বিশ্ববিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদানের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে।

পরবর্তীতে চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) ১৫(এ) ধারা অনুসারে তার বিরুদ্ধে ৩ মে থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চাকরি থেকে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেয়া হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: