কুবিতে নবীনদের বরণ করে নিল ‘হবিগঞ্জের বন্ধন’

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ জেলার অঞ্চল ভিত্তিক সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’ সংগঠনটি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীনদের উষ্ণ অর্ভ্যতনা জানানো হয় ও ব্যাগ এবং কলম দিয়ে বরণ করে নেয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আতিক সুমনের সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমান অপুর সভাপতিত্তে এ সময় উপস্থিত ছিলেন ‘হবিগঞ্জের বন্ধন’ সংগঠনের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউর হক রবি, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুসাইবসহ হবিগঞ্জ জেলার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান বলেন,‘ আমরা যারা হবিগঞ্জের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা একখন্ড হবিগঞ্জ এক খন্ড ভাতিত্ব। আমরা সবাই এখানে হবিগঞ্জের প্রতিনিধি। ভাল ভাবে পড়াশুনা করে হবিগঞ্জের সম্মান আরও বৃদ্ধি করা আমাদের কর্তব্য।’

সংগঠনের বিদায়ী সভাপতি সাইদুর রহমান অপু ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী আতিক সুমনকে সভাপতি ও গনিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। পরবর্তী এক বছর এই কমিটি কাজ করবে।অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: