ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ পাশ
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও শতভাগ পাশের গৌরাবর্জন করেছে। এ কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুধবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষনা করা হয়।
এরা হলো, ক্যাডেট ফারদিন, তানজীম, শামীম, মানসিফ, অরিত্র, শাহরিয়ার, এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম, আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, আবির, তারিক, সাকিব, কায়েস, রাব্বি, ইশমাম, জামী, যুহায়ের, মুরসালিন, নাদিম, জামান, সাজিদ, জুবায়ের, তামিম, হায়দার, জাভেদ, রিয়াদ, আহমেদ, ইশতিয়াক, দাইয়ান, জিসান, আসমার, ওয়ালি, ফয়সাল, মাহমুদ, আশিব, তৌফিক, সোহান, মাহফুজ, রাফিন, মুহতাসিম, তামজীদ, মহিবুল্লাহ, আহনাফ, সাদিক, মেহরাব, ও নোমান।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো: সাদিকুল বারী জানান, ক্যাডেটদের এ সাফল্যের পিছনে শিক্ষকদের নিবীড় তত্বাবধান, সময় মত সিলেবাস সম্পন্ন করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনাসহ টিম ওয়ার্কের মাধ্যমেই আমারা এ সাফল্য পেয়েছি।

