কুড়িগ্রামে ডিপ্লোমা মেডিকেল শিক্ষাত্রীদের ৫দফা দাবীতে অবস্থান ধর্মঘট পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:

৫দফা বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট পালন করেছে ডিপ্লোমা মেডিকেল ছাত্র-ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ষ্টুডেন্ট এ্যাসেসিয়েশন জেলা শাখা।

উচ্চ শিক্ষার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি ও পদায়ন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন-ভাতাসহ পদ মর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নিতকরন, মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কোর্ষের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও ইন্টার্ণী শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রননয়ন এবং ভাতা প্রদানের দাবী আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে এ কর্মসূচী পালন করে তারা।

দাবী আদায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ষ্টুডেন্ট এ্যাসেসিয়েশন জেলা শাখার সদস্য সচিব মোঃ মেহেদী হাসান আহবায়ক এম তৌফিক মোল্লা প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: