বাকৃবির শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়, আটক ২

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে মুঠোফোন ও টাকা নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। তাঁদের কাছ থেকে একটি মুঠোফোন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইশতিয়াক তাঁর এক বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকায় ঘুরতে যান।
তখন পাঁচ যুবক তাঁদের দুটো মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁদের জিম্মি করে বিকাশের মাধ্যমে আশফাকের পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। পরে আশফাক এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের ভিত্তিতে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ময়মনসিংহের দিঘারকান্দা এলাকা থেকে দুজনকে আটক করেন। আটক দুজন হলেন, সুজন মিয়া (১৯) এবং আশরাফুল ইসলাম (২০)। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মহিউদ্দিন হাওলাদার সবুজবাংলাদেশ২৪.কমকে বলেন, এ ঘটনায় আরও তিনজন জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের খোঁজা হচ্ছে।1463228890

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম জাকির হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আর যারা জড়িত থাকুক, ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করতে নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: