কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বরখাস্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আর্থিক দুর্নীতি-অনিয়ম, স্বজনপ্র্রীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. এম আতাউর রহমানকে বরখাস্তের কথা জানান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যক্ষ ড. এম আতাউর রহমানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যরাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নানা অভিযোগে গত ৪ মে অধ্যক্ষকে অপসারণের দাবি তোলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজের একাডেমিক কার্যক্রমের উপর কোনো প্রভাব পড়েনি বলে সংবাদ সম্মেলনে জানায় কলেজ পরিচালনা পর্ষদ। কলেজের বর্তমান অবস্থা নিয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

  •  
  •  
  •  
  •  

Tags: