শেকৃবিতে দেশের প্রথম জুনোটিক রোগ গবেষণা কেন্দ্র উদ্বোধন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অঙ্গসংগঠন রিলিফ ইন্টারন্যাশনাল-ইউকে, বাংলাদেশ এর সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দেশের প্রথম জুনোটিক রোগ গবেষণা ও তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা বলেন, মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে হলে প্রাণীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। এক্ষেত্রে এ গবেষণা কেন্দ্র অগ্রণী ভূমিকা রাখবে।
এসময় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশের ওয়ান হেলথ কো-অর্ডিনেটর প্রফেসর ডঃ নীতিশ চন্দ্র দেবনাথ, শেকৃবির উপ-উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শহীদুর রশীদ ভুঁইয়া, শেকৃবি গবেষণা বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ আনোয়ারুল হক বেগ, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ মোফাজ্জল হোসাইন, মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও দেশের প্রথম জুনোটিক রোগ গবেষণা ও তথ্য কেন্দ্রের কেন্দ্র প্রধান ডঃ কে, বি, এম, সাইফুল ইসলাম, রিলিফ ইন্টারন্যাশনাল-ইউকে, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব এম নজরুল ইসলাম ও ডেপুটি চিফ জনাব রাজু আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪র্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন।

