রাবিতে ৩০তম আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা শুরু

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩০তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৬।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

প্রতিযোগিতায় ৭টি হলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারের ৮টি ও ওয়াটারপোলোর ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল বুধবার সাঁতারের ৯টি ও ওয়াটারপোলোর ১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং বিকেল সাড়ে ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাবকমিটির কমিটির সভাপতি অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। এছাড়া প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, ছাত্র-উপদেষ্টা মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: