ইউজিসির করা আপিলের বিরুদ্ধে রায়, অ্যানিমেল হাজবেন্ড্রির জয়

মো. আব্দুল ওয়াহাব,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

“অ্যানিমেল হাজবেন্ড্রি একটি বৈধ ডিগ্রি” ২০১২ সালের ১৪ই মার্চে হাই কোর্টের দেওয়া এ রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সুপ্রিম কোর্টে আপিল করে। দীর্ঘদিন শুনানির পর গত বুধবার (১৫ই জুন ২০১৬ ইং) আবারও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রির বৈধতা ঘোষনা করে ইউজিসির বিপক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট।

দেশের খাদ্য এবং আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২০১১ সালের ১৯ ডিসেম্বর পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর সিদ্ধান্ত নেয় তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ।

পরবর্তীতে এ ডিগ্রি বন্ধের জন্য শড়যন্ত্র শুরু করে কিছু স্বার্থন্বেষী মহল।এই চক্রান্তের ধারাবাহিকতায় ইউজিসি অ্যানিমেল হাজবেন্ডি ডিগ্রি অবৈধ ঘোষনা করে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ডিগ্রি বন্ধের জন্য নির্দেশ দেয়।

তখন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোশিয়েসন এর বর্তমান সভাপতি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান সহ বেশ কয়েকজন শিক্ষক নেতা , অ্যানিমেল হাজবেন্ডি ডিগ্রি অবৈধ কেন হবে তা জানতে চেয়ে হাই কোর্টে রিট করে। এই রিটের শুনানির পর হাই কোর্ট ২০১২ সালের ১৪ই মার্চ “অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রির বৈধতা ঘোষনা করে রায় দেয়।

কিন্তু তারপরেও ক্ষান্ত হয়নি ইউজিসি, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তারা আবারও আপিল করে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন শুনানির পর গত বুধবার (১৫ই জুন ২০১৬ ইং) আবারও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রির বৈধতা ঘোষনা করে ইউজিসির বিপক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। এবং এর মধ্য দিয়েই অ্যানিমেল হাজবেন্ড্রির বিজয় নিশ্চিত হয়।

এ সম্পর্কে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোশিয়েসন এর সভাপতি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, আমি আজ অত্যন্ত খুশি। এই খুশি শুধু আমার না, এই খুশিকে উৎসর্গ করতে চাই সমস্ত অ্যানিমেল হাজবেন্ড্রি পরিবারকে। আজ এক গৌরবোজ্জল বিজয়ের মাধ্যমে অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার বৈধতা নিশ্চিত হল। সেই সাথে শেষ হল ভেটেরিনারিয়ানদের নিম্ন মানসিকতার চক্রান্ত। এটি শিক্ষার ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে থাকবে।

তিনি দেশে খাদ্য এবং আমিষের চাহিদা পূরনের জন্য অ্যানিমেল হাজবেন্ড্রির গুরুত্ব বুঝে অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার পক্ষে রায় দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের প্রতি সন্মান জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: