মালয়শিয়ায় ট্রেনিং শেষে দেশে ফিরলেন পবিপ্রবি শিক্ষক
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক জেহাদ পারভেজ সম্প্রতি মালয়শিয়াতে “কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন হায়ার এডুকেশন” বিষয়ে ১৩ দিনের একটি ট্রেনিং এ অংশগ্রহণ করে দেশে ফিরেছেন।
তিনি গত ৭ নভেম্বর দেশ ত্যাগ করেন। রবিবার (২২) নভেম্বর তিনি এ তথ্য নিশ্চিত করেন।
“ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” এর পরিচালক হিসেবে সেখানে অংশগ্রহণের আমন্ত্রণ পান বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন,“এডুলিডস কনসাল্টিং” নামক একটি সংস্থার পক্ষ থেকে মালয়শিয়ার পেটালিং জায়ায় অবস্থিত “হোটেল হিলটন ইন্টারন্যাশনাল” এ এই ট্রেনিং এর আয়োজন করা হয়। ট্রেনিং এ বাংলাদেশের মোট ১৭টি সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ “ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” এর পরিচালক এবং সহ পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

