বাকৃবিতে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সোনালী দলের নতুন কমিটি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০১৬-১৭ সালের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল আউয়াল মোল্লাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে পোল্ট্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সোনালী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ ও ড. মো. ওয়াকিলুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক ড. মো. বদিউজ্জামান খান, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মো. রোস্তম আলী। এছাড়াও সদস্য হিসেবে আরো ১৩ জন নির্বাচিত হয়েছেন।

