নাটোরে ৫ গুণীজনকে শিল্পকলা একাডেমী সম্মাননা

নাটোর প্রতিনিধি:
সংস্কৃতির নানা অঙ্গনে বিশেষ অবদান রাখায় নাটোরের ৫ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।

সম্মাননা প্রাপ্তরা হলেন, সংগীতে কণ্ঠ শিল্পী জীতেন্দ্রনাথ সরকার, নাট্যকলায় প্রতিমা রায় প্রতুল, যাত্রাশিল্পী সুজিত মৌলিক, লোক সংস্কৃতিতে কার্তিক উদাস এবং চলচ্চিত্রে মানিক মানবিক।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের কানাইখালী এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান।

জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন বক্তব্য রাখেন। পরে সম্মাননা প্রাপ্ত ৫ গুণীজনকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মানী প্রদান করেন অতিথিরা।

  •  
  •  
  •  
  •