আবার একসঙ্গে ঐশ্বরিয়া-শাহরুখ
বিনোদন ডেস্ক:
ঐশ্বরিয়া রাই বচ্চন এবার প্রেম করবেন শাহরুখ খানের সঙ্গে। তবে বাস্তবে নয়, পর্দায়। করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। বলা হচ্ছে, ওই মুভিতে এবার ঐশ্বরিয়া ও শাহরুখ পর্দা ভাগাভাগি করবেন। যদিও কিং খানকে করণের এই সিনেমায় ক্যামিও চরিত্রেই দেখা যাবে।
সে যাই হোক, দেবদাস-এর পর অনস্ক্রিনে ফের রাই সুন্দরির সঙ্গে শাহরুখকে দেখা যাবে, এই খবরেই খুশি দর্শকরা।
এদিকে, জানা যাচ্ছে, ‘দুসরা আদমি’-র রিমেকই হল করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ঋষি কাপুর, নিতু কাপুর এবং রাখি গুলজারকে দেখা গিয়েছিল। আর সিনেমায় রাখি গুলজারের ভালবাসার মানুষটি ছিলেন শশী কাপুর। তিনিও ওই সিনেমায় একটি ক্যামিও চরিত্রেই ছিলেন।
আর এখানেও তাই। ঐশ্বরিয়ার বিপরীতে শশী কাপুরের চরিত্রেই কিং খানকে দেখা যাবে বলে দাবি করছে গুঞ্জনকারীরা।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও খবর মেলেনি। তবে, বিটাউনের গুঞ্জন বলে কথা, নির্ভর করার সুযোগই নেই।

