এবার সাফা কবিরের সাথে জুটি বাঁধলেন তাহসান
বিনোদন প্রতিবেদক:
‘তোমায় ভেবে লেখা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তাহসান এবং সাফা কবির। কিন্তু সে নাটকে তাহসানের বিপরীতে ছিলেন তিশা। নাটকটি ভালোবাসা দিবসে প্রচারিত হইয়েছিল। এবার তাহসান-সাফা কবির জুটি বাঁধলেন ‘এই পথ যদি না শেষ হয়’ নামের একটি নাটকে।
নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। সম্প্রতি রাজধানীর তিনশ` ফুট এলাকায় এবং উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। মূলত নাটকের বেশিরভাগ কাহিনী জার্নিকে কেন্দ্র করে।
সাফা কবির বলেন, ‘মনেপ্রাণে আমি একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি। যে কারণে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার চেষ্টা করছি। এর আগে তাহসান ভাইয়ের নাটকে কাজ করলেও এবারই প্রথমবার জুটি বাঁধলাম। অভিনয়ের ক্ষেত্রে তাহসান ভাই আমাকে এতোটা সহযোগিতা করবেন ভাবিনি। তার আন্তরিকতায় মুগ্ধ আমি। আশাকরি দর্শক আমাদের নাটকটি বেশ ভালোভাবেই গ্রহণ করবেন।’
জানা গেছে, আগামী ঈদে ‘এই পথ যদি না শেষ হয়’ নাটকটি একটি বেসরকারি প্রচার হবে।

