তরুণ শিল্পীদের নিয়ে ‘গান এন্টারটেইনমেন্ট’র যাত্রা শুরু

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
তরুণ শিল্পীদের নিয়ে যাত্রা শুরু করলো নতুন মিউজিক চ্যানেল ‘গান এন্টারটেইনমেন্ট’। যাত্রা শুরু করার পর ইউটিউবে নিজস্ব এ মিউজিক চ্যানেল দর্শকপ্রিয় ছয় সঙ্গীতশিল্পী নিয়ে একটি করে গান প্রকাশ করেছে। প্রকাশিত হওয়ার পর মিউজিক চ্যানেলটির পাশাপাশি গানগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ছয়টি গানের শিল্পীরা হলেন নিশীতা বড়ুয়া, ইলিয়াস হোসেন, রাফসান মান্নান ও আশিক। চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য ইউটিউবে নতুন মিউজিক চ্যানেল ‘গান এন্টারটেইনমেন্টে’ ছয় তরুণ শিল্পীদের নতুন মিউজিক ভিডিও।বদনাম’ শিরোনামে এ গানটির গীতিকার রাজীব আহমেদ, সুরকার রাজেশ ঘোষ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া।
‘কান্নাগুলো’ শিরোনামের গানটির গীতিকার রাজীব আহমেদ, সুরকার রাজেশ ঘোষ। গানটি গেয়েছেন ‘না বলা কথা’ খ্যাত সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন।
‘খেলা’ শিরোনামে গানটি গীতিকার ও কণ্ঠ শিল্পী রাফসান মান্নান। সুরকার আঙ্কুর মাহমুদ।
‘দিলওয়ালা’ শিরোনামে গানটির গীতিকার রাজীব আহমেদ, সুরকার জাবেদ আহমেদ কিসলু। গানটি গেয়েছেন তরুণশিল্পী আশিক।
‘আকাশী’ শিরোনামের এ গানটির গীতিকার রাজীব আহমেদ, সুরকার আঙ্কুর মাহমুদ। গানটি গেয়েছে সেরাকণ্ঠ শিল্পী রাফসান মান্নান।
‘না আমি কাঁদি না’ শিরোনামে এ গানটির গীতিকার ও কণ্ঠশিল্পী রাফসান মান্নান। সুর করেছেন আঙ্কুর মাহমুদ।

  •  
  •  
  •  
  •  

Tags: