নাইট কুইনদের বিশ্বজয়

বিনোদন ডেস্ক:
সৌন্দর্যে চেহারা যে কোন বিষয় নয় তা আবার প্রমাণ করে দিলো এক কৃষ্ণকলি। সমাজের বুকে তিরের মতো করেই বিধঁলেন তিনি। বর্ণবৈষম্যের আদিকাল থেকে যে সব মানুষ অধিকারের লড়াই চালিয়ে এসেছেন, তাঁদের হাত থেকে মশালের ব্যাটন নিয়ে এ বার একাই দৌঁড়াচ্ছেন এই ‘রাতের কন্যা’।

সোশ্যাল মিডিয়ায় সে এখন ‘ডটার অব দ্য নাইট’ নামেই পরিচিত। সবাই তাকে এই নামেই চিনে। কালো বলে ছোটবেলা থেকেই তিরস্কার আর টিপ্পনিতে দিন গুজরান করতে হত ১৯ বছরের আফ্রিকান সুপার মডেল খোউদিয়া দিওপ-কে।

দিওপের ১৫ বছর বয়সে সেনেগাল থেকে পাকাপাকি ভাবে ফ্রান্সে চলে আসে তার পরিবার। কিন্তু সেখানেও প্রতি পদে বিদ্রুপের শিকার হতে হত তাঁকে। তবে, হেরে যাওয়ার পাত্রী নয় দিওপ। উল্টো দিকে বইতে থাকা জীবনকে বোঝাতে শুরু করল, তাঁর থেকে সুন্দর এই পৃথিবীতে কেউ নেই। সমাজ তাকে যত দূরে সরিয়ে রেখেছে, নিজেকে সে আরও বেশি আপন করেছে। নিজেরই প্রেমে পড়েছে আরও বেশি করে।

জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দিওপ জানান, “আমার বেড়ে ওঠার বয়সে সবাই কতই না উপহাস করেছে। যত বেশি মানুষ আমাকে বিদ্রুপ করেছে, নিজেকে তত বেশি ভালবেসেছি। এই মনোভাব ভীষণ ভাবে সাহায্য করেছে আমায়।”

আজ আফ্রিকান ‘কৃষ্ণকলি’ এক জন সফল মডেল। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত ২ লক্ষের বেশি। নোটিফিকেশনে ভরে যায় প্রেমের প্রস্তাবে। ‘রাতের কন্যার’ নানা মুহূর্তের ছবি ধরা পড়েছে ‘মিলানিন ডট গডেজ’ নামে ইনস্টাগ্রাম প্রোফাইলে। দেখে নেওয়া যাক এক নজরে।

সূত্র: আনন্দবাজার

  •  
  •  
  •  
  •  

Tags: