অবসরে যাচ্ছেন দুইবার অস্কার জয়ী নির্মাতা তারান্তিনো

বিনোদন ডেস্ক:
হলিউডি চলচ্চিত্রের ভক্ত কিন্তু কোয়েন্টিন তারান্তিনোর নাম শোনেনি এমন দর্শক খুব কম খুঁজে পাওয়া যাবে। ফিকশন ছবির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই পরিচালক মোট দুবার একাডেমি অ্যাওয়ার্ড অস্কার জিতেছেন।

এছাড়াও আরো অন্যান্য পুরস্কার জেতা এই পরিচালক শিগগিরই ইতি টানতে যাচ্ছেন রুপালি পর্দার জীবনের। সম্প্রতি সান ডিয়াগোতে এডোব ম্যাক্স কনফারেন্সে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী বিশ্ববরেণ্য এই নির্মাতা।

তিনি জানান, আর মাত্র দুটি ছবির কাজ শেষ করা বাকি। আর সে কাজ শেষ কাজ হলেই পরিচালনা থেকে অবসরে যাবেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পল্প ফিকশন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড, ট্রু রোমান্স, কিলবিল, হেটফুল এইট, ডেথ প্রুফ এর মতো জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন।

তাই তারান্তিনোর অবসরের খবরটা হলিউডি ছবির ভক্তদের জন্য মোটেই সুখকর কোনো খবর না।

  •  
  •  
  •  
  •  

Tags: