বিশ্বের তৃতীয় সেরা সুদর্শন পুরুষ হৃতিক রোশন!

বিনোদন ডেস্ক:
আপনি কি হৃতিক রোশনের খুব ভক্ত? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। একটি জনপ্রিয় ওয়েবসাইট অনলাইন ভোটাভুটির মাধ্যমে বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষের একটি তালিকা তৈরি করেছে। আর বিশ্বের সেরা হ্যান্ডসাম পুরুষদের নামের তালিকায় বলিউডের ‘গ্রিক গড’ রয়েছেন কিনা তৃতীয়স্থানে! ভালো খবর ছাড়া আর কী!

এই তালিকায় প্রথমস্থানে রয়েছেন হলিউডের টম ক্রুজ। খুব স্বাভাবিক। দ্বিতীয়স্থানে রয়েছেন টোয়াইলাইট তারকা রবার্ট প্যাটিনসন। আর তৃতীয়স্থানেই রয়েছেন হৃতিক রোশন!

মিষ্টি মুখ, সুঠাম গড়ন, বিশ্বজুড়ে ইমেজ এবং জনপ্রিয়তার বিচারেই এই তালিকা করা হয়েছে। বিশ্বের সেরা ১০-এর তালিকায় হৃতিক অবশ্য ভারত থেকে একা নন। সাত নম্বরে রয়েছেন সালমান খান।

হৃতিক রোশন ছয় বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং বলিউডের অন্যতম সর্বোচ্চ উপার্জনকারীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৮০ সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পদার্পনের পর ২০০০ সালে ব্লক বাস্টার ‘কাহো না পেয়ার হ্যায়’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেন হৃতিক। তিনি বেশ কয়েকটি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: