সত্যিই হলিউডে যাচ্ছেন হৃতিক রোশন!

বিনোদন ডেস্ক:
সম্প্রতি সিঙ্গাপুরের গিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। শোনা যাচ্ছে, তিনি তার কোনো সিনেমা টিমের সঙ্গে সেখানে যাননি। সেখানে নাকি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার টিম বিষয়টি নাকচ করে দিয়েছেন। তাদের ভাষ্যমতে, হৃতিক সেখানে যান অন্য কারণে। হলিউডের কোনো এক স্টুডিওর সম্পাদকমণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

তবে তিনি সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন গত বুধবারেই। যদি হৃতিকের হলিউড স্টুডিওর সম্পাদকমণ্ডলীর সঙ্গে আসলেই সিনেমা নিয়ে আলোচনা হয়ে থাকে, তবে কোন সিনেমায় তাকে দেখা যাবে, এই নিয়ে বলিপাড়ায় চলছে গুঞ্জন। মারভেলের কোন সুপারহিরো চরিত্রে দেখা গেলে খুশিই হবেন ভক্তরা, এমনটিই বলছেন অনেকে।

প্রসঙ্গত, সামনেই আসছে হৃতিক অভিনীত ‘কাবিল’ ছবিটি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। এক অন্ধের চরিত্রে অভিনয় করছেন হৃতিক। চরিত্রের প্রয়োজনে তেমন করে হাঁটাচলা শিখছেন তিনি। এক অন্ধ মানুষের মতো হাঁটাচলা, কথা বলা বা নাচ করা সহজ বিষয় নয়। কিন্তু হৃতিক নাকি সেই কারণে ট্রেনিং নিয়েছেন।

জুহুর একটি হোটেলে একটি রুম বুক করেছিলেন হৃতিক। সেখানে কারোর প্রবেশাধিকার ছিল না। আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সুত্র: বলিউড লাইফ

  •  
  •  
  •  
  •  

Tags: