প্রশংসায় ভাসছে স্বরাজ দেবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি অনলাইনে বহুল আলোচিত হয়েছে সদ্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ এর একটি গান ‘চলনা সুজন’। গানটি মুক্তির পর অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পায়। গানটির কথা ও সুর পরিচালক স্বরাজ দেবের নিজের। গানটির সঙ্গীতায়োজন করেন আহমেদ হুমায়ূন।

গতকাল বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে স্কুল-কলেজের গেইটে আড্ডা মারা এক বখাটের সত্যিকারের প্রেমে পড়ে যাওয়ার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’। স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ পায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। অভিনেতা সিয়াম ও টয়াকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন স্বরাজ দেব। সম্পূর্ণ রোমান্টিক গল্পে নির্মিত ‘বখাটে’র দৈর্ঘ্য ১৫ মিনিট।

এতে আরো অভিনয় করেছেন সোহাগ, রাকিব, শিবলু, আরিফ, অনন্ত, উর্মি ও পপি। স্ক্রিপ্ট লিখেছেন তাইমুর মাহমুদ সৌমিক ও উৎসব।

শহুরে জীবনের খুব কাছ থেকে দেখা কিছু চরিত্র আর অনুষঙ্গ নিয়ে এর গল্প। এক কলেজ ড্রপ আউট বখাটে ছেলে আর তার স্বভাবের আবর্তে ভালবাসার এক আবেগি গল্পের উপস্থাপন হয়েছে এখানে।

উল্লেখ্য, টাইগার মিডিয়ার প্রযোজনায় এর আগে ‘মোমেন্টস’ ও ‘মায়া’ নামে দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্র দুটি নির্মাণ করেন ভিকি জায়েদ। ‘মোমেন্টস’ ও ‘মায়া’ অনলাইনে তুমুল জনপ্রিয়তা পায়।

  •  
  •  
  •  
  •  

Tags: