‘অপারেশন অগ্নিপথ’ দিয়ে প্রশংসিত শাকিব

বিনোদন ডেস্ক:
শাকিবের সময়টা যেন শুধু বদলে যাওয়ার। ‘শিকারি’ দিয়েই যার শুরু। চারিদিকে ভিন্ন এক শাকিবকে নিয়ে হই-হই রই-রই ব্যাপার ঘটছে। এবার খোলাসা করেই বলা যাক, শনিবার ‘অপারেশন অগ্নিপথ’ ছবির ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে।

সেখানে চোখে সানগ্লাস, মুখে স্টাইলিশ দাড়ি, বিস্তীর্ণ মরুভূমিতে দুরন্ত গতিতে চালাচ্ছেন সাদা পাজেরো, নীল সাগরতট থেকে ঘোড়দৌড় মাঠ। অ্যাকশনে মুডে হাজির শাকিব খান। টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার সহশিল্পী নবাগত শিবা আলী খান। এছাড়া আরও অভিনয় করেছেন টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে। ছবির সংগীত পরিচালনা করছেন ইমরান, নাভেদ কলকাতার আকাশ ও ডাব্বু।

নৃত্য পরিচালনা করবেন তানজিল ও ভারতের বাবা জাদব। আর অ্যাডওয়ার্ড গোমেজ ও অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেন ব্যাক করছেন অ্যাকশন দৃশ্যের পরিচালনা। আশিকুর রহমানের গল্পে ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করছেন তিনি নিজেই। সঙ্গে আছেন কলকাতার শুভদেব রায়।

এদিকে এই মুহূর্তে কলকাতায় যৌথ প্রযোজনার নতুন ছবি ‘নবাব’-এর কাজ করছেন শাকিব। তার বিপরীতে রয়েছেন শুভশ্রী। ‘নবাব’ শাকিবের যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-তেও কাজ করেন।

৯ ডিসেম্বর শাকিব অভিনীত নতুন ছবি ‘ধূমকেতু’ পেয়েছে। এটি পরিচালনা করেছেন শফিক হাসান।

  •  
  •  
  •  
  •  

Tags: