তিন খানকে অপহরণের হুমকি!

বিনোদন ডেস্ক:
চলছে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের দশম মৌসুম। শুরু থেকেই বিতর্কিত সালমান খান সঞ্চালিত এই শো’টি। বলিউড মিডিয়ার যত আলোচিত ব্যক্তিত্ব আছেন, তারা এখানে এসে নানাভাবে বিতর্কের জন্ম দেন। এই সিজনে যুক্ত হয়েছে হিন্দুধর্ম গুরু স্বামী ওম। তিনি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে এলেন খবরের শিরোনামে। তার হুমকি, শাহরুখ খান, আমির খান এবং সাইফ আলি খান যদি ইসলাম ধর্ম ত্যাগ না করেন, তাহলে তাদের অপহরণ করা হবে!

এই তিন খান বিয়ে করেছেন হিন্দু ধর্মাবলম্বী নারীদের। এখানেই আপত্তি এই ধর্মগুরুর। তার দাবি, শাহরুখ সুপারস্টার হবেন, সেটা নাকি তিনি আগেই জানিয়েছিলেন। আর সেই ‘লোভেই’ গৌরি নাকি শাহরুখকে বিয়ে করেন l শুধু তাই নয়, শাহরুখ, সাইফ কিংবা আমির প্রত্যেকেই হিন্দু মেয়েদের সঙ্গ পাওয়ার ‘লোভে’, তাদের সঙ্গে যৌন সংসর্গের ‘লোভ’ থেকেই নাকি বিয়ে করেন। আর তাই এবার বলিউডের খান-দের হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বলে খোলাখুলি হুমকি দেন স্বামী ওম।

প্রথমে ওই খানদের ভালো করে বোঝানো হবে। আর তাতে যদি কাজ না হয়, তাহলে অপহরণ করে তাদের হিন্দু ধর্ম গ্রহণ করানো হবে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছেl সেখানে স্বামী ওমকে বলতে শোনা যাচ্ছে, শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর শুধুমাত্র অর্থের লোভে নবাব পতৌদি এবং সাইফকে বিয়ে করেছেনl

  •  
  •  
  •  
  •  

Tags: