নতুন বছরে শ্রোতাদের জন্য নতুন উপহার নিয়ে আসছে দলছুট

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এখন দলছুটের ষষ্ঠ সংকলনের কাজ করছেন। ইতোমধ্যে দুটি গানের কাজ সম্পন্ন করেছেন।

বাপ্পা বলেন, ‘এতে ছয়টি গান করার ইচ্ছে আছে। দুটি গানের কাজ শেষ হয়েছে। নতুন বছরে এটি শ্রোতাদের জন্য দলছুটের নতুন উপহার হতে যাচ্ছে। তবে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এর প্রকাশকাল সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছি না।’

বাপ্পার প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘বাপ্পা’ স্বনামে ইন্ডিয়া থেকে গত ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে।

এ দিকে সঞ্জীব উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর থেকে জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব স্মরণে ‘৫ম সঞ্জীব উৎসব-২০১৬’ শুরু হচ্ছে। টিএসসিতে বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত উৎসবটি চলবে। পঞ্চমবারের মতো এ উৎসবটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজন করেছে।’

সম্প্রতি বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী একসঙ্গে এবারই প্রথম দেশের গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘বিজয় বলতে ষোলই ডিসেম্বর, বিজয় মানে উনিশশ একাত্তর’। গানটি লিখেছেন কবি ও গীতিকার সহিদ রাহমান। গানটির সুর করেছেন উদয় বন্দ্যোপাধ্যায়। গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা।

  •  
  •  
  •  
  •  

Tags: